Eye Rest & Zikr Reminder-এর আইটেম লোগোর ছবি

Eye Rest & Zikr Reminder

৫.০(

৮টি রেটিং

)
Eye Rest & Zikr Reminder-এর জন্য আইটেম মিডিয়া ৪ (স্ক্রিনশট)
Eye Rest & Zikr Reminder-এর জন্য আইটেম মিডিয়া ১ (স্ক্রিনশট)
Eye Rest & Zikr Reminder-এর জন্য আইটেম মিডিয়া ২ (স্ক্রিনশট)
Eye Rest & Zikr Reminder-এর জন্য আইটেম মিডিয়া ৩ (স্ক্রিনশট)
Eye Rest & Zikr Reminder-এর জন্য আইটেম মিডিয়া ৪ (স্ক্রিনশট)
Eye Rest & Zikr Reminder-এর জন্য আইটেম মিডিয়া ১ (স্ক্রিনশট)
Eye Rest & Zikr Reminder-এর জন্য আইটেম মিডিয়া ১ (স্ক্রিনশট)
Eye Rest & Zikr Reminder-এর জন্য আইটেম মিডিয়া ২ (স্ক্রিনশট)
Eye Rest & Zikr Reminder-এর জন্য আইটেম মিডিয়া ৩ (স্ক্রিনশট)
Eye Rest & Zikr Reminder-এর জন্য আইটেম মিডিয়া ৪ (স্ক্রিনশট)

অবলোকন

A zikr-based Eye Rest Reminder to support eye breaks, reduce screen stress, boost productivity, and focus during long work sessions

Eye Rest & Zikr Reminder আপনাকে দীর্ঘ সময়ের কাজের মাঝে একটু থামতে সাহায্য করে, যাতে আপনার চোখের বিশ্রাম হয়, নতুন করে মনোযোগ ফিরে পান, দৃষ্টিশক্তির যত্ন নিতে পারেন এবং সহজ কিছু জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে পারেন। ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে প্রায় ২৫ বছরের কাজের অভিজ্ঞতায় আমি হাজার হাজার ঘণ্টা কম্পিউটার স্ক্রিনের সামনে কাটিয়েছি। ক্যারিয়ারের শুরুর দিকে আমি বুঝতেই পারিনি—চোখ কতটা অমূল্য একটি সম্পদ, আর এর যত্ন নেওয়া কতটা জরুরি। ধীরে ধীরে আমি কিছু লক্ষণ খেয়াল করেছিলাম, যেমন: চোখ শুষ্ক হয়ে যাওয়া হালকা ব্যথা অনুভব মানসিক চাপ বেড়ে যাওয়া মনোযোগ হারিয়ে ফেলা তবে এগুলা অতি স্বাভাবিক ভেবে কোনো পাত্তা দেয় নাই। কিন্তু সময়ের সাথে সাথে এগুলো আর উপেক্ষা করা সম্ভব ছিল না। আগের চেয়ে অনেক দ্রুত চোখ ক্লান্ত হয়ে পড়ত, মনোযোগ কমে যেত। এমনকি কাজের চাপের মাঝে আমি অনেক সময় জিকির করতে ও আল্লাহকে স্মরণ করতে ভুলে যেতাম—যার ফলে কাজের বরকতও কমে যাচ্ছিল বলে মনে হতো। সেই সময় আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় উপলব্ধি করি, — দীর্ঘ সময় স্ক্রিনে কাজ করা শুধু চোখের উপর প্রভাব ফেলে না; এটি আমাদের মনোযোগ, শক্তি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আল্লাহর সাথে আমাদের সম্পর্কতেও প্রভাব ফেলে। যার ফলসরূপ আমরা কোথাও প্রশান্তি খুঁজে পাই নাই। তাই ২০২৫ সালে আমি আমার নিজের জন্য একটি সহজ সমাধানের চেষ্টা করি— একটি সাধারণ কিন্তু অর্থবহ Eye Rest Reminder। Eye Rest & Zikr Reminder একটি খুবই ছোট ও সহজ Chrome extension, যা তাদের জন্য তৈরি করেছি—যারা দীর্ঘ সময় ডিজিটাল স্ক্রিনে কাজ করেন এবং একটি সুস্থ, সচেতন ও ভারসাম্যপূর্ণ কাজের রুটিন গড়ে তুলতে চান। এটি একটি EyeCare Assistant ও Eye Break Reminder হিসেবে কাজ করে এবং আপনার পছন্দ অনুযায়ী প্রতি ২০–৩০–৪০ মিনিট পর আপনাকে থামতে স্মরণ করিয়ে দেয়। এটি আপনাকে বিরক্ত করার জন্য নয়। বরং আপনাকে দীর্র্ঘদিন সুস্থ থাকতে ও দ্বীনের বরকতে থাকতে সাহায্য করে। এছাড়াও: আপনাকে চোখের যত্ন নিতে সাহায্য করবে। লম্বা সময়ের স্ক্রিনের চাপ কমাবে। নতুন করে মনোযোগ ফিরিয়ে আনবে। কাজের উৎপাদনশীলতা ও গতি বাড়াবে। এবং কাজের মাঝেই জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে সাহায্য করবে। নিয়মিত এই টুল ব্যবহারের ফলে আমি নিজেই কিছু স্পষ্ট পরিবর্তন লক্ষ্য করেছি— ধীরে ধীরে স্ক্রিন ক্লান্তি কমে এসেছে কাজ আরও শান্ত ও ভারসাম্যপূর্ণ মনে হয়েছে ছোট বিরতিগুলো আমাকে দ্রুত ফোকাস ফিরে পেতে সাহায্য করেছে এই ছোট মুহূর্তগুলো আমার দৈনন্দিন মানসিক রিচার্জে পরিণত হয়েছে দীর্ঘ সময় কাজের পরও চোখ অনেক আরামদায়ক অনুভব করেছে নামাজের সময় ছাড়াও সারাদিন আল্লাহকে স্মরণ করার অভ্যাস তৈরি হয়েছে এই এক্সটেনশনটি কী করে? এই এক্সটেনশনটি একটি Healthy Eye Reminder এবং একই সাথে একটি Zikr Reminder হিসেবে কাজ করে। প্রতিটি রিমাইন্ডার আপনাকে উৎসাহিত করে— স্ক্রিন থেকে অল্প সময়ের জন্য বিরতি নিতে চোখ বন্ধ করে সামান্য বিশ্রাম নিতে ধীরে গভীর শ্বাস-প্রশ্বাস নিতে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার—এর মতো সহজ জিকির করতে তারপর নতুন উদ্যম ও সুস্থ অভ্যাস নিয়ে কাজে ফিরে যেতে প্রধান উপকারিতা দীর্ঘ সময় স্ক্রিনে কাজের ফলে চোখের চাপ কমাতে সহায়তা করে ২০–২০–২০ রুলসহ নিয়মিত বিরতির অভ্যাস গড়ে তোলে, কাজের ব্যাঘাত ছাড়াই সময়ের সাথে সাথে দৃষ্টিশক্তির আরাম ও ভারসাম্য বজায় রাখতে সহায়ক মনোযোগ ও মানসিক স্বচ্ছতা ফিরিয়ে আনে নতুন আইডিয়া ও সৃজনশীল চিন্তার জন্য মস্তিষ্ককে সুযোগ দেয় কাজের মাঝেই আল্লাহকে স্মরণ করার মাধ্যমে বরকত কামনার সুযোগ তৈরি করে চোখ, মন ও আত্মার মধ্যে একটি শান্ত ও ভারসাম্যপূর্ণ রুটিন গড়ে তোলে ফিচারসমূহ সম্পূর্ণ ফ্রি কোনো বিজ্ঞাপন নেই জিকিরভিত্তিক বিরতি রিমাইন্ডার সহজ ও পরিষ্কার ইন্টারফেস দীর্ঘ কাজের সেশনের জন্য উপযোগী যেকোনো সময় চালু বা বন্ধ করা যায় অপ্রয়োজনীয় বা বিরক্তিকর নোটিফিকেশন নেই দ্রুত, হালকা ও ব্যবহারবান্ধব চোখের বিশ্রামের জন্য রিমাইন্ডার নিজের রুটিন অনুযায়ী বিরতির সময় নির্ধারণ পরবর্তী বিরতির জন্য পরিষ্কার কাউন্টডাউন টাইমার কার জন্য এটি উপযোগী শিক্ষার্থী ও রিমোট কর্মীরা যারা দীর্ঘ সময় স্ক্রিনে কাজ করেন যারা একটি ভালো কাজের অভ্যাস গড়ে তুলতে চান মুসলিমরা, যারা কাজের মাঝেও আল্লাহকে স্মরণ করতে চান যারা চোখের আরাম, মনোযোগ ও ভারসাম্যের যত্ন নিতে চান ডেভেলপার, ডিজাইনার, ডিজিটাল মার্কেটার ও ফ্রিল্যান্সাররা উৎপাদনশীলতা ও মনোযোগ বাড়াতে আপনার দীর্ঘ বিরতি বা জটিল টুলের প্রয়োজন নেই। আপনার দরকার শুধু একটি নরম Eye Rest Reminder, যা কাজের মাঝে আপনাকে থামতে সাহায্য করবে। ছোট চোখের বিরতিগুলো সুস্থ অভ্যাস গড়ে তোলে, স্ক্রিন স্ট্রেস কমায় এবং দৃষ্টিশক্তির যত্নে সহায়তা করে। Eye Rest & Zikr Reminder একসাথে একটি Eye Break Reminder, EyeCare Assistant এবং Zikr Reminder। এটি আপনাকে চোখের বিশ্রাম নিতে, আল্লাহকে স্মরণ করতে, জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে গভীর সংযোগ রাখতে এবং গভীর মনোযোগ নিয়ে কাজে ফিরে যেতে সাহায্য করে। যেন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করেন। — আমিন 🤲

বিশদ বিবরণ

  • ভার্সন
    1.5
  • আপডেট করা হয়েছে
    ২০ জানুয়ারি, ২০২৬
  • নিয়ে এসেছে
    darsemansoor
  • সাইজ
    143KiB
  • ভাষাসমূহ
    ২টি ভাষা
  • ডেভেলপার
    ইমেল
    arifur.rahman@smartdatasoft.com
  • ব্যবসায়ী নন
    এই ডেভেলপার নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে শনাক্ত করেননি। ইউরোপীয় ইউনিয়নের গ্রাহকদের জন্য, মনে রাখবেন যে গ্রাহকের অধিকার আপনার এবং এই ডেভেলপারের মধ্যে চুক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়।

গোপনীয়তা

এক্সটেনশন ম্যানেজ করুন এবং আপনার প্রতিষ্ঠানে তা কীভাবে ব্যবহার করা হয় সেই সম্পর্কে জানুন
ডেভেলপার জানিয়েছেন যে আপনার ডেটা সংগ্রহ বা ব্যবহার করা হবে না। আরও জানতে, ডেভেলপারের privacy policy দেখুন।

এই ডেভেলপার আপনার ডেটা প্রসঙ্গে যা ঘোষণা করেছেন

  • অনুমোদিত ব্যবহারের ক্ষেত্র ছাড়া বাইরের কোনও থার্ড-পার্টির কাছে ডেটা বিক্রি করা হয় না
  • আইটেমের মুখ্য কার্যকারিতার সাথে সম্পর্ক নেই এমন কোনও উদ্দেশ্যে ব্যবহার বা ট্রান্সফার করা হচ্ছে না
  • ধার নেওয়ার যোগ্যতা নির্ধারণ বা ধার দেওয়ার উদ্দেশ্যে ব্যবহার বা ট্রান্সফার করা হচ্ছে না

সমর্থন

এছাড়াও, এটি আপনি পছন্দ করতে পারেন…

StayFocusd – Website Blocker & Focus Timer & Shorts Blocker

৪.৫

Boost your productivity by limiting the amount of time you spend on time-wasting websites.

ব্রেক টাইমার

৪.৮

আপনার কাজের উপর মনোযোগ দিতে একটি ব্রেক টাইমার সেট করুন। আমাদের ফোকাস অ্যাপ আপনার উৎপাদনশীলতা বাড়িয়ে তুলবে। চোখের চাপ কমাতে একটি…

Screen Dimmer

৪.৭

চোখের সুরক্ষার জন্য ডিমার, আলো ফিল্টার এবং বিরতির টাইমার। চোখের ক্লান্তি কমায়, বিরতিকে উৎসাহিত করে, আপনার দৃষ্টি পরীক্ষা করে।

Screen Shader | Smart Screen Tinting

৪.৫

Shades Chrome to a soothing orange color to decrease eye-strain, eye fatigue and to appease your brain's day/night cycle.

Google অ্যাপ্লিকেশানগুলি